চৌহালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

  • আপডেটের সময়: ০৬:৫৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • / 216

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ শ্লোগানে সিরাজগঞ্জের চৌহালীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।

সোমবার(৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এর উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

চৌহালী দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাহাবউদ্দিনের সভাপতিত্বে রোকনুজ্জামান রুকুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ‌ওকত মেহেদী সেতু।
উপজেলা কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ সিফাত, চৌহালী থানার ওসি জিয়াউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হেকমত আলী, দুর্নীতি বিরোধী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মাষ্টার,এনায়েতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দুর্নীতি বিরোধী কমিটির সদস্য রফিক মোল্লা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইমরুল হাসানসহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি দুর্নীতির বিষয়ে সচেতনতা সৃষ্টির কাজ করছে, নতুন বাংলাদেশে ছাত্র-জনতা আন্দোলনে সকলেই দুর্নীতির বিরুদ্ধে সচেতন, এবং প্রত্যেক অফিস-আদালতের কর্মকর্তা-কর্মচারী দুর্নীতিমুক্ত থাকবে বলে আশা প্রকাশ করেন।

আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চৌহালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

আপডেটের সময়: ০৬:৫৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪