নবীনগরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দুর্নীতি বিরোধী দিবস পালিত

  • আপডেটের সময়: ০৬:৫১:৫৩ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • / 155

শুভ চক্রবর্ত্তী, নবীনগর প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুর্নীতি দমন কমিশন ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে।

সোমবার( ৯ ডিসেম্বর) সকালে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন, প্রেসক্লাব চত্বরে মানববন্ধন, বর্ণাঢ্য ‌র‍্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে “দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সভাপতি আবু কামাল খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।

উপজেলা দুপ্রক সদস্য আব্বাস উদ্দিন হেলালের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, নবীনগর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শুক্লা রানী ভট্টাচার্য্য, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজগর আলী, দুপ্রক সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন শান্তি, নবীনগর প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী, সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ, সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, শিক্ষক আমেনা খাতুন, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন প্রমুখ।

এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নবীনগরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দুর্নীতি বিরোধী দিবস পালিত

আপডেটের সময়: ০৬:৫১:৫৩ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪