ডিআরইউ’র সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন নির্বাচিত
- আপডেটের সময়: ০৯:১৬:০৫ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
- / 295
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটি নির্বাচন ২০২৫ সালের জন্য সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আবদুল হাই তুহিন।
শনিবার (৩০ নভেম্বর) নির্বাচনের ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ।
সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন।সর্বোচ্চ ৫৫০ ভোট পেয়ে নির্বাচিত হন আবদুল হাই তুহিন, বিপরীতে তাদের মধ্যে এম এম জসিম ৪২৬ ভোট, এস এম মিজান ২৯৩, সৈয়দ সাইফুল ইসলাম ১০১ ভোট পান।
তুহিন চাঁদপুরের মতলব উত্তরের কৃতিসন্তান। তিনি সংবাদ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও তুহিন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। পেশাগত কাজে ফ্রান্স, জার্মানী, সুইজারল্যান্ড, দুবাই, সৌদি আরব, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, নেপাল, শ্রীলংকা, ভারতসহ ১৪ টি দেশ ভ্রমণ করেন।
আবদুল হাই তুহিন তার প্রতিক্রিয়ায় সকল ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। আগামীদিনে ডিআরইউ এর উন্নয়নে এবং সদস্যদের জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন।
এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) এই কমিটিতে সভাপতি হিসেবে আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত হয়েছেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ডিআরইউর সভাপতি পদে ৮০১ ভোট পেয়ে জয়ী হয়েছেন দৈনিক নয়া দিগন্তের আবু সালেহ আকন। তার মুরসালিন নোমানী পেয়েছেন ৪৯৬ ভোট। ফলে নোমানীকে প্রায় দ্বিগুণ ভোটের ব্যাবধানে হারিয়ে নির্বাচিত হয়েছেন আবু সালেহ আকন।
ডিআরইউর সাধারণ সম্পাদক পদে দৈনিক ইনকিলাবের মাইনুল হাসান সোহেল ৫৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহনাজ শারমিন পেয়েছেন ৩৬৪ ভোট।
যুগ্ম সম্পাদক পদে মো. জাফর ইকবাল ভোট পান ৬৪৪ ভোট, নাদিয়া শারমিন ৭২৩ ভোট পেয়ে নির্বাচিত হন।দপ্তর সম্পাদক পদে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। এ পদে কিরণ শেখ ভোট পান ৬৫৬ ভোট, তবে রফিক রাফি ৬৮৩ ভোট পেয়ে নির্বাচিত হোন।
নারী বিষয়ক সম্পাদক পদে ফারহানা হক নীলা ভোট পান ৪০১। সর্বোচ্চ ৯০৭ ভোট পেয়ে নির্বাচিত হন রোজিনা রোজী।
প্রচার প্রকাশনা পদে ৭৮২ ভোট পেয়ে নির্বাচিত মিজান চৌধুরী, এ পদে মো. মহসিন হোসেন ভোট পান ৫৩৬ ।
তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে দেলোয়ার হোসেন মহিন ৫৮৪ ভোট পান, মো. শরিফুল ইসলাম ৬৩২ ভোট পেয়ে নির্বাচিত হন।
ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা ৫২৫ ভোট পান মজিবুর রহমান ৭৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
কার্যনির্বাহী কমিটির সদস্য পদে মো. জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির) সর্বোচ্চ ৯২৭ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেন। ৮৩৪ ভোট পেয়ে দ্বিতীয় হন আক্তারুজ্জামান, ৭৬৬ ভোট পেয়ে তৃতীয় বোরহান উদ্দীন, ৭০৯ ভোট পেয়ে আমিনুল হক ভূঁইয়া চতুর্থ, ফারুক আলম ৬৩৬ ভোট পেয়ে পঞ্চম, ৫০৬ ভোট পেয়ে সুমন চৌধুরী ষষ্ঠতম ও সলিম উল্ল্যাহ (এসআই সলিম) ৪০৬ ভোট পেয়ে সপ্তম স্থান অধিকার করেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংস্কৃতিক সম্পাদক মো. এমদাদুল হক খান ও আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ) কল্যাণ সম্পাদক পদে রফিক মৃধা নির্বাচিত হন।
আজ সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোট ২১ পদের বিপরীতে চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হয়েছেন, বাকি ১৭ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩১ জন।





















