উৎসবমুখর পরিবেশে চলছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভোটগ্রহণ

  • আপডেটের সময়: ১২:৫৪:২৬ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
  • / 295

ফরিদ আহমেদ:

ঢাকায় কর্মরত পেশাদার রিপোর্টারদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকেল ৫টা পর্যন্ত।

২০২৫ সালের কার্যনির্বাহী কমিটি নির্বাচনে ডিআরইউয়ের নসরুল হামিদ মিলনায়তনে এ ভোটগ্রহণ চলছে। নির্বাচনে ২১ পদের মধ্যে চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি ১৭ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩১ জন।

এর মধ্যে সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে চারজন ও সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রার্থী রয়েছেন। এবারের নির্বাচনে ভোটার এক হাজার ৭৪৪ জন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

উৎসবমুখর পরিবেশে চলছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভোটগ্রহণ

আপডেটের সময়: ১২:৫৪:২৬ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪