বুটেক্স ও ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

  • আপডেটের সময়: ১১:৫০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • / 372

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ও ঢাকা পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন।

জানা গেছে, রোববার (২৪ নভেম্বর) রাত ১০টার পর বুটেক্সের আজিজ হল ও ঢাকা পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের লতিফ হলের শিক্ষার্থীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে সংঘর্ষের কারণ এখনও জানা যায়নি।

সংঘর্ষের খবরে পুলিশ এলেও দুপক্ষের তোপের মুখে তারা চলে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চলের এক পাশের অংশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বুটেক্স ও ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

আপডেটের সময়: ১১:৫০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪