ইসকনের ধৃষ্টতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিন
মাফিয়া শেখ হাসিনা ও দোসরদের অবিলম্বে বিচার করতে হবে: মাওলানা আহমদ আবদুল কাইয়ূম
- আপডেটের সময়: ০৯:৫৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
- / 304
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, মাফিয়া শেখ হাসিনা ও দোসরদের অবিলম্বে বিচার করতে হবে। ভারতে বসে চক্রান্ত করছে শেখ হাসিনা। পাগল ট্রাম্প বিজয়ে উচ্চসিত হাসিনা ও তার দল। কিন্তু জনগণ আর তাদেরকে গ্রহণ করবে না। এককভাবে কোন দল ক্ষমতায় আসলে তারা ফ্যাসিস্ট ও স্বৈরাচারী হয়ে উঠে। যদি জাতীয় সরকার প্রতিষ্ঠায় হয়, তাহলে জালিম বা ফ্যাসিস্ট হওয়ার অবকাশ থাকে না। বাংলাদেশের ইতিহাসে তাই বলে। এ জন্য ইসলামী আন্দোলনের আমীর পীর সাহেব চরমোনাই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বশীল নির্বাচন পদ্ধতির পক্ষে কাজ করছেন। তিনি বলেন, এক স্বৈরাচারকে হটিয়ে পুনরায় স্বৈরাচারী কোন সরকার প্রতিষ্ঠা করতে চাই না। তিনি বলেন, বাজার সিন্ডিকেট এখনও সক্রিয় থাকায় নিত্যপণ্যের দাম কমছে না। সিন্ডিকেট ভেঙে জোরালো পদক্ষেপ নিলে জনগণ সরকারের থাকবে। তিনি বলেন, ইসকনের বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ার প্রেক্ষিতে একব্যক্তি অবরুদ্ধ ও দোকানপাট ভাঙচুর করলে সেনা সদস্য ও পুলিশ বাহিনী উদ্ধার করতে গেলে তাদের উপর অতর্কিত হামলা করে ইসকন সদস্যরা ধৃষ্টতা প্রদর্শণ করেছে। যাতে সেনা সদস্য, পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়েছে। দেশের সকল ধর্মের নাগরিককে দেশের আইন মেনে চলতে হবে। কোন অবস্থাতেই আইন হাতে তুলে নেয়ার অধিকার কাউকে দেয়া হয়নি। তাই ইসকনের ধৃষ্টতা মেনে নেয়া যায় না। এরা এেেদশ বসে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে। দেশ ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী কাজ করে উস্কানী দিয়ে যাচ্ছে। ইসকনকে এখনই থামিয়ে দিতে হবে। অন্যথায় এরা বিষফোঁড়া হয়ে দেখা দিবে।
মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, জুলাই অভ্যুত্থানের পরে পতিত স্বৈরাচারের প্রেতাত্মারা বিভিন্নভাবে সক্রিয় রয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সূদুর প্রসারী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। অন্তর্র্বতী সরকারকে আরও সতর্ক ও ভেবে চিন্তে পদক্ষেপ নিতে হবে।
গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়ন শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনায়েতনগর ইউনিয়ন শাখা সভাপতি আলহাজ সাইদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারী মুহাম্মদ মাহফুজুর উদ্দিনের সঞ্চালনায় নগরীর পাঁচতলা কলোনী সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আমিন উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা সেক্রেটারী মুহাম্মদ জাহাঙ্গীর কবির, ফতুল্লা থানা সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুল ইসলাম, ছদর মুফতি আবু মুসা নেছারী, আলহাজ্ব আব্দুস সালাম, হাজী মো. রুবেল হোসাইন, মুহাম্মদ বেলাল হোসাইন, মাওলানা মহিউদ্দিন খান, মুহাম্ম সাইদুর রহমান, শেখ মো. আতিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।



















