ডিমলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • আপডেটের সময়: ০৮:৪৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • / 195

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডিমলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ২০২৪- ২৫ অর্থ বছরে রবি মৌসুমে বিভিন্ন ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু করা হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) সকাল ১১ ঘটিকার দিকে উপজেলা কৃষি অফিস ট্রেনিং কক্ষে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল মিয়া। কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্নার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ খোরশেদ আলম, উপকার ভোগী কৃষকবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মীগণ।

কৃষি অফিস সুত্রে জানা গেছে, এই অর্থ বছরে উপজেলার বিভিন্ন এলাকার মোট ২৯২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হবে।
এরমধ্যে ১১শত কৃষককে দেওয়া হবে সরিষা বীজ, ৭শত জনকে গম, ১ হাজার জনকে ভুট্টা, ৩০ জনকে পিয়াজ, ৩০ জনকে সয়াবিন, ৪০ জনকে মুগডাল এবং ২০ জন কৃষককে অড়হর বীজ।
কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না জানান, প্রতিজন কৃষকের ১ বিঘা জমির জন্য প্রয়োজনীয় বীজ ও ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ডিমলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আপডেটের সময়: ০৮:৪৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪