নওগাঁর রাণীনগরে বৃৃদ্ধের লাশ উদ্ধার

  • আপডেটের সময়: ০৫:১৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • / 196

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে মজিবর আকন্দ (৮২) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের জয়সার গ্রামের মাঠের একটি জমি থেকে তার লাশটি উদ্ধার করা হয়। মজিবর আকন্দ জয়সার গ্রামের মৃত সত্যেন আকন্দের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম। মৃত ব্যক্তির পরিবারের বরাদ দিয়ে তিনি বলেন, মঙ্গলবার রাতে মজিবর আকন্দ ও তার পরিবারের লোকজনেরা একসঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। বুধবার সকাল ৭টার দিকে পরিবারের লোকজন স্থানীয়দের মাধ্যমে খবর পান গ্রামের মাঠের একটি পুকুরপাড়ের পাশে জমিতে মজিবর আকন্দের লাশ পড়ে আছে। এরপর পরিবারের লোকজন বিষয়টি থানা পুলিশকে জানায়।

ওসি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করেছি। তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তার পরিবারের লোকজনও মৃত্যুর সঠিক কোন কারণ বলতে পারেনি। এ ঘটনায় মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় ইউডি মামলা দায়ের করেছেন। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নওগাঁর রাণীনগরে বৃৃদ্ধের লাশ উদ্ধার

আপডেটের সময়: ০৫:১৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪