নওগাঁর রাণীনগরে বিদ্যুৎপৃষ্টে গৃহবধূর মৃত্যু

  • আপডেটের সময়: ০৫:৫৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
  • / 219

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে রাইসকুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে নাজমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার কাশিমপুর সাহানাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত নাজমা বেগম কাশিমপুর সাহানাপাড়া গ্রামের মিলন শাহানার স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গৃহবধূ নাজমা ভাত রান্না করার জন্য সকাল সাড়ে ৭টার দিকে রাইসকুকারে বিদ্যুৎ সংযোগ দিচ্ছিলেন। এ সময় বিদ্যুতের প্লাগে রাইসকুকারের তাঁরের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে গুরুত্বর আহত হন তিনি। এমতাবস্থায় তার ছেলে দেখতে পেয়ে নাজমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূ নাজমাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ বলেন, বিদ্যুৎপৃষ্টে গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের কোন অভিযোগ না থাকায় গৃহবধূর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নওগাঁর রাণীনগরে বিদ্যুৎপৃষ্টে গৃহবধূর মৃত্যু

আপডেটের সময়: ০৫:৫৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪