নওগাঁর রাণীনগরে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময়: ০৫:৫৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
  • / 239

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ এক দফা আদায়ের লক্ষ্যে নওগাঁর রাণীনগরে আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি। মঙ্গলবার বিকালে উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক রোকুনুজ্জামান খান রুকুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আতিকুজ্জামান জাপান, যুগ্ন আহ্বায়ক মোসারব হোসেন, সদস্য আল-ফারুক জেমস, সদস্য মেজবাউল হক লিটন প্রমুখ।

এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নওগাঁর রাণীনগরে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৫:৫৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪