মর্টারশেল যাতে না আসে সে বিষয়ে সতর্ক থাকবে মায়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেটের সময়: ০৭:২৯:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
  • / 221

আরাকান আর্মি ও মায়ানমার সেনাবাহিনীর সংঘাতের মর্টারশেল বাংলাদেশে এসে পড়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মায়ানমারের সঙ্গে যোগাযোগ হয়েছে। আর যাতে কোনো শেল বাংলাদেশের ভেতরে না আসে সে বিষয়ে তারা সতর্ক থাকবে।

সোমবার (২৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রোহিঙ্গাদের কোনো অনুপ্রবেশ ঘটেনি, সে সুযোগও নেই।

মায়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষের মধ্যে মর্টারের ১৩টি গোলা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে পড়েছে। সীমান্তের ওপার থেকে ভারী অস্ত্রের শব্দ ভেসে আসছে। উড়তে দেখা যাচ্ছে হেলিকপ্টার। বাংলাদেশের ভেতর গোলা এসে পড়ার প্রতিবাদ জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এর আগে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকলস ও ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কানাডা ও ডেনমার্ক উভয় দেশই রোহিঙ্গাদের সসম্মানে ফেরত পাঠানোর ব্যপারে একমত।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ডেনমার্ক বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী। চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ করতে চায় দেশটি। দেশটির সঙ্গে জলবায়ু ইস্যুতে বহু ক্ষেত্র নিয়ে কাজ করার সুযোগ আছে। অর্থনৈতিক অঞ্চলগুলোতেও ডেনমার্ক বিনিয়োগ বাড়াতে চায়।

কানাডার হাইকমিশনারের সঙ্গে বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠানোর বিষয়ে কথা হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটিতে মৃত্যুদণ্ডের বিধান নেই। কাজেই তারা দণ্ডিত কাউকে ফেরত পাঠাতে আগ্রহী নয়। যেহেতু হাইকমিশনার সিদ্ধান্ত নেওয়ার মতো ব্যক্তি নন, তিনি তার সরকারের কাছে এই বার্তা পৌঁছে দেবেন।

মতপ্রকাশের বিষয় নিয়ে হাইকমিশনারের সঙ্গে কথা হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মানবাধিকার একটি বৈশ্বিক ইস্যু। কানাডা আমাদের সঙ্গে মানবাধিকার নিয়ে কাজ করতে আগ্রহী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জামিন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য সঠিক নয়। তার প্রতিষ্ঠান শ্রমিকদের বঞ্চিত করেছে বলেই বিক্ষুব্ধরা মামলা করেছেন। শ্রম আইন লংঘনের মামলা হয়েছিল, অন্য কিছু নয়।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মর্টারশেল যাতে না আসে সে বিষয়ে সতর্ক থাকবে মায়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময়: ০৭:২৯:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪