শেখ হাসিনাকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের অভিনন্দন
- আপডেটের সময়: ১০:৩৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
- / 196
বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বোর্ড অফ ডিরেক্টরসের চেয়ার স্টিভেন কোবোস এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল অ্যাম্বের সভাপতি অতুল কেশপ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় স্টিভেন কোবোস এবং অ্যাম্বের প্রধান নির্বাহী কর্মকর্তা, দক্ষিণ এশিয়া ইউএস চেম্বার অফ কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অতুল কেশপ বলেন ‘আপনি পুনঃনির্বাচিত হওয়ায় ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা।’
তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার রূপকল্প বাস্তবায়নে দেশকে নেতৃত্ব দিতে শেখ হাসিনার প্রচেষ্টার প্রশংসা করেন।
তারা আরও বলেন, ‘মানবকেন্দ্রিক উন্নয়নের মডেল হিসেবে বিশ্ব মঞ্চে বাংলাদেশ আজ প্রতিষ্ঠিত, যখন একটি মহান দেশের নাগরিকদের মেধা এবং উদ্যোক্তাকে সক্ষম, উৎসাহিত করার নীতিগুলোর





















