সেনা মোতায়েনের অনুরোধ নিয়ে বঙ্গভবনে সিইসি
- আপডেটের সময়: ১১:৩৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
- / 230
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের অনুরোধ নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
ইসি সূত্র জানিয়েছে, সাক্ষাতের জন্য সিইসিকে বেলা ১১টায় সময় দিয়েছেন রাষ্ট্রপতি।
সে মোতাবেক ইসি সচিব মো. জাহাংগীর আলমকে সঙ্গে নিয়ে বঙ্গভবনে গেছেন সিইসি। ইতোমধ্যে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার জানিয়েছেন, সেনা মোতায়েনের জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ করবে কমিশন।
রাষ্ট্রপতি অনুমতি দিলে আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিনের জন্য তারা ভোটের দায়িত্ব পালন করবেন। আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ট্যাগ :





















