নেইমারের অভিষেকের ম্যাচে আল হিলালের বড় জয়

  • আপডেটের সময়: ১১:০৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
  • / 305

স্পোর্টস ডেস্ক

সৌদি প্রো লিগে নেইমারের অভিষেকের দিনে বড় জয় পেয়েছে তার দল আল হিলাল। আল রিয়াদকে গোলবন্যায় ভাসিয়ে টেবিলের শীর্ষেও তারা। এক গোল হজম করলেও ৬ বার আল রিয়াদের জালে লক্ষ্যভেদ করে আল হিলাল।

স্থানীয় সময় শুক্রবার আল রিয়াদের বিপক্ষে অভিষেক ঘটে নেইমারের। তবে শুরু একাদশে ছিলেন না নেইমার। পরে মাঠে নেমে গোল না পেলেও অ্যাসিস্ট করেছেন নেইমার।

প্রথমার্ধেই জোড়া গোলের দেখা পায় আল হিলাল। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে মাঠে নামেন সেলেসাও তারকা নেইমার। ৬৮ মিনিটে তৃতীয় গোল পায় আল হিলাল। ৮৩ মিনিটের পর থেকে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে নেইমারের দল। ১২ মিনিটের ব্যবধানে আরও ৩ বার আল রিয়াদের জালে বল পাঠায় তারা।

জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অভিষেক-অনুভূতির কথা জানান নেইমার। সেখানে একাধিক ছবি পোস্ট করে নেইমার লিখেছেন, ‘অভিষেকে পাওয়া এই জয়ে খুবই আনন্দিত। ভক্তদের অনেক ধন্যবাদ।’

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেইমারের অভিষেকের ম্যাচে আল হিলালের বড় জয়

আপডেটের সময়: ১১:০৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩