রাজধানীর পুরান ঢাকায় আগুন

  • আপডেটের সময়: ০৩:৩৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩
  • / 346

ফাইল ছবি

রাজধানীর পুরান ঢাকার নাজিরাবাজার এলাকায় দুটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নাজিরাবাজার হানিফ বিরিয়ানির পাশে ছোট দুটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে দুই দোকানের অনেক মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হননি, বলেন তিনি।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজধানীর পুরান ঢাকায় আগুন

আপডেটের সময়: ০৩:৩৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩