মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৬

  • আপডেটের সময়: ১২:৩৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
  • / 352

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (৫ আগস্ট) সকাল ৬টা থেকে রোববার (৬ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, এ সময় তাদের কাছ থেকে ৭ হাজার ৮১৩ ইয়াবা, ৪৫.২ গ্রাম হেরোইন, ৫৩ কেজি ৯০২ গ্রাম গাঁজা ও ১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৬

আপডেটের সময়: ১২:৩৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩