চৌহালীতে জাতীয় ভোটার দিবস পালিত

  • আপডেটের সময়: ০২:০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
  • / 345

মোঃ ইমরুল হাসান চৌহালী প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের চৌহালীতে জাতীয় ভোটার দিবস-২০২৩ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “ভোটার হবো নিয়ম মেনে ভোট দিবো যোগ্যজনে ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চৌহালী উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে এই র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২ মার্চ) দিবসটি উপলক্ষে উপজেলার নির্বাচন অফিসের সামনে থেকে একটি র‍্যালী বের করা হয়,র‍্যালীটি উপজেলা চত্বর পদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্তরের সামনে এসে শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক সরকার।
এসময় স্বাগত বক্তব্য রাখেন, চৌহালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান।
আলোচনা সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আলহাজ্ব হজরত আলী মাষ্টার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, আনসার ভিডিপি কর্মকর্তা আবুল বশির, চৌহালী থানার অফিসার্স ইনচার্জ মোঃ হারুন অর রশিদ,খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সাইদ বিদ্যুৎ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সহ-সভাপতি রোকুনুজ্জামান রুকু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরুল হাসান, বীর মুক্তিযোদ্ধাগন,উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চৌহালীতে জাতীয় ভোটার দিবস পালিত

আপডেটের সময়: ০২:০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩