রাজধানীর সবুজবাগে এতিম শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ
- আপডেটের সময়: ১১:৩৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
- / 546
নিজস্ব প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহবানে মাসব্যাপি যুবলীগের ইফতার কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের পক্ষ থেকে
ইফতার বিতরণ করা হয়েছে।
বুধবার(২৭ এপ্রিল) রাজধানীর সবুজবাগ থানার ৫নং ওয়ার্ডে সবুজকানন জামে মসজিদ কমপ্লেক্স,সবুজকানন সুন্নিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোডিং এর অসহায় এতিম ছাত্র ও শিক্ষক হাফেজ আলেমসহ রোজাদারদের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।
এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করেন, ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।
এছাড়াও ঢাকা- ৯ আসনের সাংসদ সাবের হোসেন চৌধুরী এমপি ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ নেতা সোহেল শাহরিয়ার রানার মরহুম পিতা- মাতার রুহের মাগফেরাত কামনা
করে দেশবাসীর সকল মানুষের শান্তি ও মঙ্গল কামনার জন্য দোয়া মোনাজাত করেন।
অনুষ্ঠান আয়োজন করেন মতিঝিল থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতা সোহেল শাহরিয়ার রানা।



























