সাপের সাথে খেলা করতে গিয়ে এক আদিবাসীর মৃত্যু
- আপডেটের সময়: ১২:১৪:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
- / 511
লিটন মুন্ডা, চুনারুঘাট প্রতিনিধি:
হবিগন্জ জেলার চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগানে সাপের সাথে খেলা করতে গিয়ে সর্পদংশনে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত বিষ্ণু ঝরা উপজেলার নালুয়া চা- বাগান দুমদুমিয়া টিলা এলাকার বুধুয়া ঝরার পুত্র। তার পরিবারে স্ত্রী ও ১ পুত্র ছাড়া আর কেউ নেই।
স্থানীয় বাগানবাসী ও ওয়ার্ড মেম্বার নটবর রুদ্র পাল এর বক্তব্য অনুযায়ী জানা যায়, বিষ্ণু ঝরা উক্ত চা বাগানে দুমদুমিয়া টিলায় দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছে।
গত বৃহস্পতিবার (২ ডিসেম্বর) অন্ধকার রাত্রিতে বাজার থেকে আসার সময় একটি বিষাক্ত খুবরা (খরিস) সাপকে পা দেয়। মাতাল অবস্থায় থাকায় সে সাপটিকে ধরে নেয়।ফলে সাপটি বিভিন্ন জায়গায় কামড় দেয়। স্ত্রী বাসন্তী ঝরা রশি দিয়ে বেধে দিতে চাইলে বিষ্ণু বাধা দেয় এবং সাপটিকে নিয়ে লোকজনের সামনে খেলা করে এবং ঘরে নিয়ে আসে নেশা থাকার কারণে বিষের যন্ত্রণা সে এবং পরিবারে সদস্যরা বুঝতেই পরে নাই।
ভোর সকালে বিষ্ণু যখন ঘুম থেকে না উঠা দেখলে পরিবারের সদস্য বুঝাতে পারে বিষ্ণু আর বেচে নেই।
তৎক্ষণাৎ চুনারুঘাট থানায় খবর দিলে চুনারুঘাট পুলিশ অফিসার ইনচার্জ আলী আশরাফ এর নির্দেশনায় চুনারুঘাট পুলিশ টিম পরিদর্শন করেন।
এ বিষয়ে পরিদর্শন করা এস আই নজরুল ইসলাম সাপের কামড়ে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।



























