রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪২

  • আপডেটের সময়: ১২:৩৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১
  • / 333

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকায় বাড়ছে মাদকের সরবরাহ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে আরও ৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

রোববার (২৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে এক হাজার দুইশ’ ৫৩ পিস ইয়াবা, ২০৫ গ্রাম হেরোইন, তিন কেজি ছয়শ’ ৫৫ গ্রাম গাঁজা, ১৫টি নেশা জাতীয় ইনজেকশন ও ২০টি টাপেনডাডেল জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, রাজধানীতে নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (২৭ নভেম্বর) সকাল ছয়টা থেকে রোববার (২৮ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ।

এর আগে শনিবার (২৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে আরও ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪২

আপডেটের সময়: ১২:৩৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১