৬ বিদেশি ফুটবলার নিয়ে জর্ডানে গেল বাংলাদেশ পুলিশ এফসি

  • আপডেটের সময়: ১২:৫৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 117
এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে খেলতে জর্ডানের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। আজ শনিবার (৮ আগস্ট) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে আসিফুজ্জামানের দল।

জর্ডানের রাজধানী আম্মানের কিং আবদুল্লাহ-২ স্টেডিয়ামে আগামী মঙ্গলবার (১১ আগস্ট) সিরিয়ার ক্লাব আল ইত্তিহাদ আহলির মুখোমুখি হবে পুলিশ এফসি। ৬ বিদেশি নিয়ে লড়াই করার ইচ্ছা তাদের।

এবারই প্রথম এএফসি চ্যালেঞ্জ লিগে ম্যাচ খেলবে পুলিশ এফসি। বাংলাদেশ থেকে এবার এই প্রতিযোগিতায় খেলার কথা ছিল দেশের শীর্ষ ফুটবল লিগের (বিএফএল) চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্স আপ আবাহনী লিমিটেডের।

তবে কিছু জটিলতার কারণে দল দুটিকে খেলার অনুমতি দেয়নি এশিয়ান ফুটবল কনফেডারেশন।বসুন্ধরা কিংস ও আবাহনীর বদলে এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার সুযোগ পেয়েছে বিএফএলে তৃতীয় হওয়া ফর্টিস এফসি ও চতুর্থ হওয়া পুলিশ এফসি।

ফর্টিস এফসি নিজেদের ম্যাচ খেলবে দেশের মাঠে। আগামী মঙ্গলবার (১১ আগস্ট) বসুন্ধরা কিংস অ্যারেনায় তাদের প্রতিপক্ষ কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেড।

পুলিশ এফসিকে শুভকামনা জানিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ফেসবুকে লিখেছে, ‘মহাদেশীয় মঞ্চে দলের জন্য শুভকামনা।’

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

৬ বিদেশি ফুটবলার নিয়ে জর্ডানে গেল বাংলাদেশ পুলিশ এফসি

আপডেটের সময়: ১২:৫৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬