বাংলাদেশকে চ্যালেঞ্জিং টার্গেট দিল আয়ারল্যান্ড
- আপডেটের সময়: ০৮:১৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / 163
চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আয়ারল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।
আইরিশরা চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে বাংলাদেশকে। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রান করে আয়ারল্যান্ড। শেষ ৫ ওভারে আইরিশরা তোলে ৫৪ রান।
চট্টগ্রামে এর চেয়ে বেশি রানের লক্ষ্য ছুঁয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি জয়ের উদাহরণ মাত্র একটি। ২০১৪ বিশ্বকাপে ১৯০ রানের লক্ষ্য ছুঁয়ে শ্রীলঙ্কাকে হারিয়েছিল ইংল্যান্ড।
পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৪৮ রান তোলে আয়ারল্যান্ড। দলটি প্রথম ছক্কার দেখা পায় ইনিংসের সপ্তম ওভারে। প্রথম ১০ ওভারে আয়ারল্যান্ডের স্কোর ছিল ২ উইকেটে ৭৭। পল স্টার্লিং (২১) ও টিম টেক্টর (৩২) বিদায়ের পর হাল ধরের হ্যারি টেক্টর। শেষ পর্যন্ত ৫ ছক্কা ও ১ চারে ৪৫ বলে অপরাজিত ৬৯ রান করেন হ্যারি টেক্টর। এছাড়া কার্টিস ক্যাম্ফার ২৪ রান করেন।
ট্যাগ :
























