ইস্পাহানির পৃষ্ঠপোষকতায় আবারও হচ্ছে আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট

  • আপডেটের সময়: ১২:০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • / 160

ইস্পাহানির পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে আবারও আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট আয়োজিত হতে যাচ্ছে। ‘ইস্পাহানি নিবেদিত বঙ্গবন্ধু তৃতীয় আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট’ শীর্ষক টুর্নামেন্টে গতবারের মতো এবারও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে একই সঙ্গে দুটি আন্তর্জাতিক ও একটি যুব প্রতিযোগিতার আয়োজন।

ইস্পাহানির পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ স্কোয়াশ র‍্যাকেটস ফেডারেশনের আয়োজনে আজ শনিবার রাজধানীর অলিম্পিক ভবনের ডাচ বাংলা অডিটোরিয়ামে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এই টুর্নামেন্টের ট্রফি উন্মোচিত হয়।

আগামী ২৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক এই টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশ আবারও থাকছে একটি পি এস এ ট্যুর ইভেন্ট আয়োজনকারী দেশের তালিকায়। পি এস এ বা প্রফেশনাল স্কোয়াশ অ্যাসোসিয়েশন হচ্ছে পেশাদার স্কোয়াশের বিশ্বব্যাপী পরিচালনাকারী সংস্থা।

ইস্পাহানি নিবেদিত ‘বঙ্গবন্ধু তৃতীয় আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট’-এর পি এস এ ‘চ্যালেঞ্জ ট্যুর-৫’ এ বাংলাদেশের সেরা ছয়জন পুরুষ খেলোয়াড় খেলবেন নেদারল্যান্ডস, মিশর, ইরান, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ভারত ও শ্রীলংকার খেলোয়াড়দের সঙ্গে। পাশাপাশি স্যাটেলাইট ট্যুরে বাংলাদেশের সেরা ১৪ জন নারী খেলোয়াড়রা খেলবেন মালয়েশিয়া ও শ্রীলঙ্কার পেশাদার নারী খেলোয়াড়দের সঙ্গে। সেই সঙ্গে নবীন খেলোয়াড়দের জন্য আয়োজিত ‘তৃতীয় বাংলাদেশ যুব স্কোয়াশ প্রতিযোগিতা ২০২৩ ’-এ অনূর্ধ্ব ১৭ ক্যাটাগরির অর্ধশতাধিক পুরুষ ও নারী খেলোয়াড় অংশগ্রহণ করবে।

এ টুর্নামেন্টের চ্যালেঞ্জ ট্যুর-এর খেলাগুলো হবে গুলশান ক্লাবে এবং স্যাটেলাইট ট্যুর ও যুব স্কোয়াশ প্রতিযোগিতা আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে।

মিট দ্য প্রেস ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কোয়াশ র‍্যাকেটস ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ব্রিগেডিয়ার (অব.) জেনারেল কামরুল ইসলাম, ইস্পাহানি গ্রুপের মহাব্যবস্থাপক ওমর হান্নানসহ ইস্পাহানি গ্রুপের বিভিন্ন কর্মকর্তা।

বাংলাদেশে স্কোয়াশ খেলার জনপ্রিয়তা বাড়ানোর জন্য ইস্পাহানি সবসময়ই সচেষ্ট। ইতিপূর্বেও ইস্পাহানি বাংলাদেশ স্কোয়াশ র‍্যাকেটস ফেডারেশনের অন্যান্য টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেছে। এ ছাড়া ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, দাবা, গলফসহ বিভিন্ন খেলায়ও ইস্পাহানি সব সময়ই পৃষ্ঠপোষকতা করে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইস্পাহানির পৃষ্ঠপোষকতায় আবারও হচ্ছে আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট

আপডেটের সময়: ১২:০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪