৭ উইকেটে তাসকিনের রেকর্ড

  • আপডেটের সময়: ০৪:৫৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • / 202

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের প্রথম বোলার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৭ উইকেট পেলেন তাসকিন আহমেদ। বৃহস্পতিবার (০২ জানুয়ারি, ২০২৫) মিরপুর শের-ই-বাংলায় দুর্বার রাজশাহীর হয়ে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভারে ১৯ রানে ৭ উইকেট নেন দ্রুতগতির বোলার। টি-টোয়েন্টি ক্রিকেটে যা তৃতীয় সেরা বোলিং।

এর আগে টি-টোয়েন্টিতে ৭ উইকেট পাওয়ার ঘটনা ছিল দুইটি। মালয়েশিয়ার সায়ারুল ইজাত ইদ্রুস ২০২২ সালে চায়নার বিপক্ষে ৪ ওভারে মাত্র ৮ রানে ৭ উইকেট নেন। এর আগে ২০১৯ সালে কলিন আকারম্যান ৪ ওভারে ১৮ রানে ৭ উইকেট পেয়েছিলেন ইংল্যান্ডের ভিটালিটি ব্ল্যাস্ট টুর্নামেন্টে।

তাসকিন ৭ উইকেট নিয়ে সব আলো নিজের উপর কেড়ে নিলেও ঢাকা ক্যাপিটালস টস জিতে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে ভালো পুঁজি পেয়েছে। ৯ উইকেটে তাদের রান ১৭৪।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

৭ উইকেটে তাসকিনের রেকর্ড

আপডেটের সময়: ০৪:৫৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫