৮ জুন বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি

  • আপডেটের সময়: ১০:০০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
  • / 374

স্পোর্টস ডেস্কঃ

নয় বছর পর আবারও বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি। আগামী ৮ জুন কাতার বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বকাপ ট্রফিটি আনা হবে। ফুটবলপ্রেমীদের জন্য ট্রফিটি রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রদর্শিত হবে।

বুধবার (২৫ মে) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “আবারও বাংলাদেশে আসতে যাচ্ছে বিশ্বকাপ ট্রফি। তাদের বাণিজ্যিক অংশীদার কোকাকোলার সঙ্গে যৌথভাবে দুই-তিন দিনের মধ্যে আমরা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাবো।”

এর আগে সর্বশেষ ২০১৩ সালে দেশে বিশ্বকাপ ট্রফি আনা হয়েছিল।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

৮ জুন বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি

আপডেটের সময়: ১০:০০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২