গাজীপুরে পার্কিংয়ে থাকা আরও এক বাসে আগুন

  • আপডেটের সময়: ১০:৪৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 33

গাজীপুরে রাস্তার পাশে পার্কিং করে রাখা আরও একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে জেলার জয়দেবপুর থানার মনিপুর এলাকার শ্যামলী মোড়ে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ আবুল সায়েম মাসুম জানান, জয়দেবপুর থানার হোতাপাড়ার মনিপুর এলাকার শ্যামলী মোড়ে রাস্তার পাশে একটি বাস পার্কিং করা ছিল। বাসটি কারখানার শ্রমিক পরিবহনের কাজে ব্যবহার করা হতো।

তিনি জানান, মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে কে বা কারা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরে পার্কিংয়ে থাকা আরও এক বাসে আগুন

আপডেটের সময়: ১০:৪৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬