প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন

  • আপডেটের সময়: ০৭:৫০:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 107

‘প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি’ পুনর্গঠন করেছে সরকার। রোববার (৫ জুলাই) ১১ সদস্যের নতুন কমিটি গঠন করে অফিস আদেশ জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

পুনর্গঠিত এই কমিটিতে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসারকে সভাপতি এবং তথ্য অধিদপ্তরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসারকে (প্রটোকল) সদস্য-সচিব করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন— পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (প্রেস-২) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব।

সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধিদের মধ্য থেকে কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- দৈনিক দিনকালের সম্পাদক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর মহাসচিব কাদের গনি চৌধুরী, জেডনিউজ ডটনিউজ-এর নির্বাহী সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক খুরশীদ আলম, একাত্তর টেলিভিশনের সিইও ও হেড অব নিউজ মো. শফিকুল ইসলাম (শফিক আহমেদ) এবং নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট উম্মে মারুফা।

উপসচিব খাদিজা তাহেরা ববি স্বাক্ষরিত এই আদেশে বলা হয়, নতুন এই কমিটি গঠনের ফলে আগে গঠিত কমিটি বাতিল বলে গণ্য হবে।

কমিটির কার্যপরিধি জানানো হয়েছে, প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা; কার্ড সংক্রান্ত যাবতীয় আপত্তি, অভিযোগ, শুনানি ও তা নিষ্পত্তি করা এবং প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালায় কোনো ধরনের সংযোজন, সংশোধন বা পরিমার্জনের প্রয়োজন হলে সে বিষয়ে সরকারের কাছে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন

আপডেটের সময়: ০৭:৫০:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬