জেনিথ ইসলামী লাইফের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত
- আপডেটের সময়: ১২:৪৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / 60
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির বিজনেস কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) পর্যটন নগরী কক্সবাজারের হোটেল সি প্যালেস লিমিটেডের কনফারেন্স হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির বিনিয়োগ কমিটির চেয়ারম্যান মো. ছায়েদুর রহমান, গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটির চেয়ারম্যান নাজিয়াত আলম, নিরপেক্ষ পরিচালক অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম এবং কোম্পানির শুভানুধ্যায়ী ও সাবেক পরিচালক সামছুল আলম। এ ছাড়া উপস্থিত ছিলেন কোম্পানির চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মো. আরিফ হোসেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠন প্রধান মুহাম্মদ কামরুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম।
সম্মেলনে বাছাইকৃত সংগঠন প্রধান ও অফিস ইনচার্জরা বক্তব্য দেন। এতে সারাদেশ থেকে প্রায় ১৭৫ জন বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা অংশ নেন।
সম্মেলনে কোম্পানির ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ২০২৬ সালের সমাপনী লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। এ সময় প্রিমিয়াম সংগ্রহ বৃদ্ধি, নতুন গ্রাহক সৃষ্টি এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া ব্যবসায়িক সাফল্য ও কৃতিত্বের স্বীকৃতি হিসেবে সফল উন্নয়ন কর্মকর্তাদের মধ্যে চেয়ারম্যান অ্যাওয়ার্ড ও সনদ বিতরণ করা হয়। সম্মেলনে কর্মকর্তাদের নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করে কোম্পানির ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সম্মিলিতভাবে অবদান রাখার আহ্বান জানানো হয়।





















