যশোরে ৪ কোটি ৯ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল পপুলার লাইফ ইন্স্যুরেন্স

  • আপডেটের সময়: ০৯:৩২:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 77

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির যশোর অঞ্চলের পলিসিধারীদের ৪ কোটি ৯ লাখ ২১ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর করেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব বীমা দাবির চেক সংশ্লিষ্ট পলিসিধারীদের কাছে তুলে দেওয়া হয়।

এদিন সকাল ১০টায় যশোর অঞ্চলে বীমা দাবি পরিশোধ ও চেক হস্তান্তর উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পলিসিধারীদের বিভিন্ন বীমা দাবির বিপরীতে মোট ৪ কোটি ৯ লাখ ২১ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বি. এম. ইউসুফ আলী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি. এম. শওকত আলী।

অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যশোরে ৪ কোটি ৯ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল পপুলার লাইফ ইন্স্যুরেন্স

আপডেটের সময়: ০৯:৩২:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬