বাংলাদেশ ব্যাংকের সঙ্গে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি

  • আপডেটের সময়: ০৫:১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / 114

উত্তরবঙ্গে কৃষি-ভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পক্ষে ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ, নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান ও পরিচালক (কৃষি ঋণ বিভাগ-২) এ কে এম সাঈদউজ্জামান এবং স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পক্ষে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এমডি (চলতি দায়িত্ব) মো. সিদ্দিকুর রহমান এবং ভাইস প্রেসিডেন্ট ও প্রধান (এসএমই, কৃষি ও রিটেইল ব্যাংকিং বিভাগ) মোহাম্মদ আমজাদ হোসেন ফকির উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক কৃষি ভ্যালু চেইন বা মূল্য সংযোজন শৃঙ্খলের বিভিন্ন খাতে অর্থায়ন করবে; যার মধ্যে রয়েছে উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বিপণন, কৃষি-ভিত্তিক শিল্প এবং রপ্তানিমুখী কার্যক্রম। এই উদ্যোগের লক্ষ্য হলো দেশের উত্তরাঞ্চলে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি এবং আয় বৃদ্ধি করা।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি

আপডেটের সময়: ০৫:১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬