বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ আনল হিরো মোটোকর্প

  • আপডেটের সময়: ০৬:৪১:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / 74

বিশ্বের অন্যতম বৃহৎ মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা হিরো মোটোকর্প বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজের দুটি নতুন মডেল ‘এক্সপালস ২০০ ৪ভি ও এক্সপালস ২০০ ৪ভি প্রো’ বাজারে এনেছে। নতুন মডেল দুটির মাধ্যমে দেশের অন-রোড ও অফ-রোড অ্যাডভেঞ্চার মোটরসাইকেল সেগমেন্টে নিজেদের পোর্টফোলিও আরও সম্প্রসারণ করেছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার (২১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে হিরো মোটোকর্প এ তথ্য জানায়।

প্রতিষ্ঠানটি বলছে, বাংলাদেশে ১২ বছরের যাত্রায় নতুন এক্সপালস সিরিজ বাজারে আনা তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তরুণ ও অ্যাডভেঞ্চারপ্রিয় রাইডারদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে মোটরসাইকেল দুটি। এতে দুর্গম পথে চলার সক্ষমতার পাশাপাশি দৈনন্দিন ব্যবহারের সুবিধা ও আধুনিক রাইডিং প্রযুক্তি রাখা হয়েছে।

দুই মডেলেই রয়েছে ১৯৯.৬ সিসি, ৪-ভালভ, সিঙ্গেল-সিলিন্ডার ও অয়েল-কুলড ইঞ্জিন। ইঞ্জিনটি ৮,৫০০ আরপিএমে ১৮.৯ বিএইচপি পাওয়ার এবং ৬,৫০০ আরপিএমে ১৭.৩৫ এনএম টর্ক উৎপন্ন করে। এর সঙ্গে রয়েছে ৫-স্পিড ট্রান্সমিশন।

মোটরসাইকেল দুটিতে ৩টি এবিএস মোড ‘রোড, অফ-রোড ও র‍্যালি’ রয়েছে। পাশাপাশি ডুয়াল-পারপাস টায়ার, অ্যাডজাস্টেবল মোনো সাসপেনশন, এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, এলইডি প্রজেক্টর হেডল্যাম্প, এলইডি ডিআরএল, ব্যাশ প্লেট, হ্যান্ডগার্ড ও লাগেজ প্লেটসহ বিভিন্ন ফিচার রয়েছে।

এক্সপালস ২০০ ৪ভি মডেলটি দৈনন্দিন যাতায়াত ও হালকা ট্রেইল রাইডিংয়ের জন্য তৈরি। এতে রয়েছে ৮২৫ মিমি সিট হাইট, ২২০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং ১৯০ মিমি ফ্রন্ট সাসপেনশন ট্রাভেল। মডেলটি মেটালিক নেক্সাস ব্লু হোয়াইট রঙে পাওয়া যাবে।

অন্যদিকে, এক্সপালস ২০০ ৪ভি প্রোতে রাখা হয়েছে আরও বেশি অফ-রোড সক্ষমতা। এতে প্রো অ্যাডজাস্টেবল সাসপেনশন, সামনে ২৫০ মিমি ও পেছনে ২২০ মিমি সাসপেনশন ট্রাভেল, ২৭০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং ৮৯১ মিমি সিট হাইট রয়েছে। এছাড়া হ্যান্ডেলবার রাইজার ও এক্সটেন্ডেড গিয়ার লিভারও রয়েছে। মডেলটি পার্ল ফেডলেস হোয়াইট রঙে পাওয়া যাবে।

হিরো মোটোকর্পের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হর্ষবর্ধন চিতালে বলেন, “বাংলাদেশ আমাদের কাছে শুধু একটি গুরুত্বপূর্ণ বাজার নয়; এটি আমাদের বৈশ্বিক পরিচয় ও উৎপাদন কার্যক্রমেরও গুরুত্বপূর্ণ অংশ। গত ১২ বছর ধরে ‘হিরোর দেশ বাংলাদেশ’ দর্শনকে সামনে রেখে আমরা এ দেশের সঙ্গে আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছি। নিলয় মোটরসের সঙ্গে যৌথ উদ্যোগে আধুনিক ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি, সম্প্রসারিত সার্ভিস নেটওয়ার্ক এবং বাংলাদেশি কর্মীদের নিয়ে আমরা এখানে একটি শক্তিশালী স্থানীয় ইকোসিস্টেম গড়ে তুলেছি। আমরা বাংলাদেশে শুধু পণ্য নিয়ে আসছি না; এ দেশেই উৎপাদন করছি, কর্মসংস্থান সৃষ্টি করছি এবং দেশের সঙ্গে একসঙ্গে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশের রাইডারদের আগ্রহ এখন দৈনন্দিন যাতায়াতের পাশাপাশি লাইফস্টাইল, নতুন জায়গা ঘুরে দেখা ও স্বাধীনভাবে রাইডিংয়ের দিকেও বাড়ছে। এক্সপালস ২০০ সিরিজ বাজারে আনার মাধ্যমে বাংলাদেশের সড়কের উপযোগী বিশ্বমানের ইঞ্জিনিয়ারিং নিয়ে দেশে অ্যাডভেঞ্চার মোটরসাইকেল সংস্কৃতিকে আরও এগিয়ে নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি বলেন, এক্সপালস ২০০ সিরিজ বাজারে আনার মাধ্যমে বাংলাদেশের সড়কের উপযোগী বিশ্বমানের ইঞ্জিনিয়ারিং নিয়ে দেশে অ্যাডভেঞ্চার মোটরসাইকেল সংস্কৃতিকে আরও এগিয়ে নিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশে হিরো মোটোকর্পের ডিস্ট্রিবিউটর ও জয়েন্ট-ভেঞ্চার পার্টনার নিলয় মোটরস লিমিটেড। প্রতিষ্ঠানটির মাধ্যমে দেশজুড়ে ৫৩০টির বেশি অনুমোদিত সেলস ও সার্ভিস আউটলেটে হিরোর মোটরসাইকেল বিক্রি ও সেবা দেওয়া হচ্ছে।

নতুন মোটরসাইকেল কেনার ক্ষেত্রে গ্রাহকরা ৫ বছরের ওয়ারেন্টি ও ইন্স্যুরেন্স সুবিধা পাবেন।

এক্সপালস ২০০ ৪ভির দাম নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৩৫ হাজার টাকা। আর এক্সপালস ২০০ ৪ভি প্রোর দাম ৩ লাখ ৬৫ হাজার টাকা।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ আনল হিরো মোটোকর্প

আপডেটের সময়: ০৬:৪১:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬