মার্কেন্টাইল ব্যাংকের পুনরায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন সংসদ সদস্য আব্দুল হান্নান

  • আপডেটের সময়: ০৩:৫০:৫১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 94

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি-র ভাইস চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন এমপি মো. আব্দুল হান্নান। তিনি চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এবং ব্যাংকটির একজন উদ্যোক্তা পরিচালক।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৯০তম সভায় আব্দুল হান্নানকে এ পদে নির্বাচিত করা হয়।

শনিবার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ।

বিশিষ্ট শিল্পপতি ও ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আব্দুল হান্নান ‘ডাবস্টার অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেড’ এবং ‘মুরাদ অ্যাপারেলস লিমিটেড’-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পসহ আরও বেশ কিছু ব্যবসার সাথে জড়িত। পাশাপাশি, সমাজকল্যাণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সমাজে জনহিতকর অবদানের জন্যও সুপরিচিত চাঁদপুরের এই কৃতিসন্তান।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মার্কেন্টাইল ব্যাংকের পুনরায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন সংসদ সদস্য আব্দুল হান্নান

আপডেটের সময়: ০৩:৫০:৫১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬