“হজ্জ ও ওমরাহ ফেয়ার- ২০২৬” এ কো-স্পন্সর হিসেবে সাউথইস্ট ব্যাংকের অংশগ্রহণ

  • আপডেটের সময়: ০৮:০২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / 68

সাউথইস্ট ব্যাংক পিএলসি. হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) কর্তৃক আয়োজিত “হজ্জ ও ওমরাহ ফেয়ার-২০২৬” এ কো-স্পন্সর হিসেবে অংশ গ্রহণ করছে।

তিন দিনব্যাপী এ মেলা আগামী ৩০ জুলাই থেকে ১ আগস্ট, ২০২৬ পর্যন্ত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, শের-ই-বাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে।

সম্প্রতি হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মুশফিকুর রহমান হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার এর নিকট কো-স্পন্সরের চেক হস্তান্তর করেন।

উক্ত অনুষ্ঠানে হাব-এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

“হজ্জ ও ওমরাহ ফেয়ার- ২০২৬” এ কো-স্পন্সর হিসেবে সাউথইস্ট ব্যাংকের অংশগ্রহণ

আপডেটের সময়: ০৮:০২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬