মার্কেন্টাইল ব্যাংকের সঙ্গে পিকেএসএফের চুক্তি

  • আপডেটের সময়: ০৫:৩৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 69

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সম্প্রতি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সঙ্গে ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিমের (সিইএস) আওতায় ক্রেডিট গ্যারান্টি সেবা গ্রহণের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।

পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের, মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জাকির হোসেন এবং ব্যাংকের গুলশান শাখার প্রধান ও ইভিপি ফরিদ আহমেদ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় পিকেএসএফের ক্রেডিট গ্যারান্টির বিপরীতে মার্কেন্টাইল ব্যাংকের পিকেএসএফের সিইএস তালিকাভুক্ত অংশীদার প্রতিষ্ঠানসমূহকে ঋণ সুবিধা প্রদান করবে। দেশজুড়ে ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন উদ্যোগে অর্থায়ন জোরদার করতে এই চুক্তি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মার্কেন্টাইল ব্যাংকের সঙ্গে পিকেএসএফের চুক্তি

আপডেটের সময়: ০৫:৩৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬