স্ট্যান্ডার্ড ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা
- আপডেটের সময়: ০৩:৪৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / 67
নিজস্ব প্রতিনিধি:
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে।
আগামী ২৮ জুলাই বেলা ২টা ৩০ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (জানুয়ারি-২৬ থেকে জুন-২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
ট্যাগ :





















