রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- আপডেটের সময়: ১১:২১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / 70
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
লভ্যাংশ পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ আগস্ট। ওই তারিখে যেসব বিনিয়োগকারীর কাছে কোম্পানির শেয়ার থাকবে, তারাই ঘোষিত নগদ লভ্যাংশ পাওয়ার অধিকারী হবেন।
ট্যাগ :





















