ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৩৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

  • আপডেটের সময়: ০৭:৩৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / 132

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৩৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

মঙ্গলবার (১২ মে) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

ঘোষিত লভ্যাংশের পুরোটাই নগদে পরিশোধ করা হবে, অর্থাৎ কোনো বোনাস শেয়ার নেই।

এদিকে আগামী ৩০ জুন বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। লভ্যাংশ প্রাপ্তি ও এজিএমে অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ জুন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৩৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

আপডেটের সময়: ০৭:৩৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬