জিকিউ বলপেনের তৃতীয় প্রান্তিক প্রকাশ

  • আপডেটের সময়: ০২:১০:১৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / 135

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৭ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৭৩ পয়সা লোকসান হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির লোকসান হয়েছে ১ টাকা ৩৫ পয়সা। গতবছর একই সময়ে ৩ টাকা ১৬ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪০ টাকা ৩৮ পয়সা।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জিকিউ বলপেনের তৃতীয় প্রান্তিক প্রকাশ

আপডেটের সময়: ০২:১০:১৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬