ন্যাশনাল ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা
- আপডেটের সময়: ১২:৩৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / 119
পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে।
কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৫ এপ্রিল দুপুর ১২ টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত কোম্পানির সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
একই সভায় ৩১ মার্চ,২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
ট্যাগ :





















