নাভানা ফার্মার দ্বিতীয় প্রান্তিকে আয় বেড়েছে

  • আপডেটের সময়: ০৬:২৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / 180

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৬৭ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে ১ টাকা আয় হয়েছিল।

আলোচিত হিসাববছরের দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ৩ টাকা ৩৮ পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে আয় ছিল ২ টাকা ২৫ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৮ টাকা ৩২ পয়সা।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নাভানা ফার্মার দ্বিতীয় প্রান্তিকে আয় বেড়েছে

আপডেটের সময়: ০৬:২৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬