বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আইসিবির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • আপডেটের সময়: ০৭:৩৪:১২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / 207

নিজস্ব প্রতিনিধি:

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (৪ জানুয়ারি) বাদ যোহর আইসিবির প্রধান কার্যালয়ের মসজিদ (লেভেল-১৭)- এ এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আইসিবি-র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নূরুল হুদা, আইসিবি’র ৩টি সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাগণ এবং মহাব্যবস্থাপকগণ সহ কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মচারীগণ উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আইসিবির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৭:৩৪:১২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬