মাঠে নেমেই সাকিবের ফিফটি
- আপডেটের সময়: ১২:৪৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
- / 194
গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরের পর্দা উঠেছে আজ। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামে দুবাই ক্যাপিটালস, আর এই দলের হয়ে খেলতে নামেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। দীর্ঘ বিরতির পর মাঠে ফিরে দুর্দান্ত ব্যাটিংয়ে ফিফটি তুলে নিয়েছেন তিনি।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে দুবাই ক্যাপিটালস করে ৭ উইকেটে ১৬৫ রান। ইনিংসের সবচেয়ে বড় অবদান সাকিবের ব্যাট থেকে আসে। তিনি অপরাজিত থাকেন ৫৮ রানে।
সাকিবের এই ইনিংস মাঠে ফেরার বার্তাও দিলো, আর দলকেও এনে দিলো শক্ত ভিত।
ট্যাগ :




















