মাদক মামলায় হাজিরা দিলেন পরীমনি

  • আপডেটের সময়: ০১:৩৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
  • / 446

নিজস্ব প্রতিবেদক:

মাদক মামলায় হাজিরা দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদারের আদালতে হাজিরা দেন তিনি।

এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ ছিল। কিন্তু সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় বিচারক আগামী ১০ অক্টোবর দিন ধার্য করেছেন।

পরীমনির আইনজীবী মজিবুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য জানান। এর আগে সকাল সাড়ে ১০টার পর আদালত চত্বরে আসেন পরীমনি।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট পরীমনির জামিন মঞ্জুর করেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত। পরদিন তিনি কারামুক্তি পান।

গত ৪ আগস্ট পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র‍্যাব। অভিযানের পর তাঁকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে র‍্যাব। এই মামলায় পরীমনিকে প্রথমে চার দিন, দ্বিতীয় দফায় দুদিন, তৃতীয় দফায় এক দিনসহ মোট সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মাদক মামলায় হাজিরা দিলেন পরীমনি

আপডেটের সময়: ০১:৩৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১