ইসলামী ব্যাংকের পর্ষদ সভার নতুন তারিখ ঘোষণা

  • আপডেটের সময়: ১০:৩১:০২ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • / 257

নিজস্ব প্রতিনিধি:

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি পর্ষদ সভার নতুন তারিখ ঘোষণা করেছে। আগামী ২৬ আগস্ট বিকাল ০৩ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

একই সভায় ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি-২৫ থেকে মার্চ-২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভার নতুন তারিখ ঘোষণা

আপডেটের সময়: ১০:৩১:০২ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫