“সোনালী ব্যাংকের দায়-সম্পদ ব্যবস্থাপনা কমিটির ২৪৫তম সভা অনুষ্ঠিত ”
- আপডেটের সময়: ১২:৫৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
- / 266
নিজস্ব প্রতিনিধি:
সোনালী ব্যাংক পিএলসির দায়-সম্পদ ব্যবস্থাপনা কমিটির (অ্যালকো) ২৪৫তম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন দায়- সম্পদ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান।
সভায় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, জেনারেল ম্যানেজারবৃন্দসহ অ্যালকোর সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় ব্যাংকের সার্বিক দায় ও সম্পদের চিত্র তুলে ধরা হয় এবং এ সম্পর্কিত করণীয় বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়।
বিডি সমাচার টোয়েন্টিফোর ডটকম/
ট্যাগ :
সোনালী ব্যাংক




















