ইসলামী ব্যাংকের সঙ্গে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির চুক্তি

  • আপডেটের সময়: ০৫:২৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 291

বিডি সমাচার ডেস্ক:

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি মেট্রোরেল স্টেশনে এটিএম/সিআরএম বুথ স্থাপন করতে যাচ্ছে।

সম্প্রতি ইসলামী ব্যাংক ও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মধ্যে এ সংক্রান্ত একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফের উপস্থিতিতে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান ও ডিএমটিসিএলের কোম্পানি সচিব খোন্দকার এহতেশামুল কবীর এ সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এ সময় উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(বিডি সমাচার টোয়েন্টিফোর ডটকম/১৯ফেব্রুয়ারি)

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইসলামী ব্যাংকের সঙ্গে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির চুক্তি

আপডেটের সময়: ০৫:২৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫