কর্মসংস্থান ব্যাংকের মাসিক সমন্বয় সভার ৯ম ও চলতি অর্থবছরের অষ্টম সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময়: ০১:৪৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 243

নিজস্ব প্রতিনিধি:

কর্মসংস্থান ব্যাংকের মাসিক সমন্বয় সভার ৯ম ও চলতি অর্থবছরের (২০২৪-২৫) অষ্টম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ব্যাংকের বোর্ড সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী।

সভায় উপ-ব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা, মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন, মো: শফিকুল ইসলাম মিঞা ও মো: আমিরুল ইসলাম-সহ প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান ও সহকারী বিভাগীয় প্রধান উপস্থিত ছিলেন।

উক্ত সভায় শৃঙ্খলা ও আপীল বিভাগের উপ-মহাব্যবস্থাপক এ কে এম কামরুজ্জামান সভা সঞ্চালনা করেন।

সভায় বিভিন্ন বিভাগের অনিম্পন্ন কাজের অগ্রগতি পর্যালোচনা ও এর সফল বাস্তবায়ন এবং বিভিন্ন নীতি নির্ধারণী বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়া ব্যাংক কর্তৃক গৃহীত “আদায় পক্ষ (০৯-২৩ ফেব্রুয়ারি ২০২৫” এর সর্বশেষ অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কর্মসংস্থান ব্যাংকের মাসিক সমন্বয় সভার ৯ম ও চলতি অর্থবছরের অষ্টম সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০১:৪৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫