রূপালী ব্যাংকের রংপুর বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
- আপডেটের সময়: ১১:৪৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
- / 239
নিজস্ব প্রতিবেদক:
রূপালী ব্যাংক পিএলসির রংপুর বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রংপুর আরডিআরএস মিলনায়তনে রূপালী ব্যাংকের এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
ব্যবসায়িক পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
এ সময় ব্যবস্থাপনা পরিচালক খেলাপী ঋণ আদায় ও ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনসহ বিভিন্ন বিষয়ে শাখা ব্যবস্থাপকদের নির্দেশনা প্রদান করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ শাহেদুর রহমান।
এতে সভাপতিত্ব করেন রংপুর বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মো. মোস্তফা হামিদ।
এ সময় বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার ও কর্পোরেট শাখার নির্বাহীসহ সকল শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।




















