ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
- আপডেটের সময়: ০১:০১:০১ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
- / 228
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগের শাখা ব্যবস্থাপকদের উপস্থিতিতে ২০২৪-২০২৫ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় সম্পর্কিত পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার( ৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) অডিটোরিয়ামে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিকল্পনা ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক আবু সাঈদ মোঃ রওশানুল হক, ঋণ আদায় মহাবিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন রাজীব, ঋণ আদায় বিভাগের উপমহাব্যবস্থাপক মুহাম্মদ রাশিদুল ইসলাম ।
ময়মনসিংহ বিভাগের মহাব্যবস্থাপক (দায়িত্বে) মোঃ ফাতেহ খান এর সভাপতিত্বে পরিচালিত সভায় অংশগ্রহণ করেন ময়মনসিংহ বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপকবৃন্দ, বিভাগের মুখ্য আঞ্চলিক ও আঞ্চলিক ব্যবস্থাপকবৃন্দ,আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তাবৃন্দ এবং শাখা ব্যবস্থাপকবৃন্দ।




















