বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র আরিফ হোসেন খান
- আপডেটের সময়: ০২:১৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
- / 338
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানকে নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সদ্য সাবেক মুখপাত্র হুসনে আরা শিখার স্থলাভিষিক্ত হয়েছেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
নতুন মুখপাত্র আরিফ হোসেন খানকে সার্বিক সহযোগিতার জন্য দু’জন সহকারী মুখপাত্র কাজ করবেন। তারা হলেন— ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের (বিআরপিডি-১) পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী ও ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন বিভাগের পরিচালক সাঈদা খানম।
এর আগে বুধবার হুসনে আরা শিখা শেষ অফিস করেছেন বাংলাদেশ ব্যাংকে। তাকে রাজশাহীতে স্থানান্তর করা হয়।



















